Thursday, April 2, 2026

বস্তারে কোটি টাকার সোনা-নগদসহ ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ

Date:

Share post:

আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি সোনা। বুধবার ছত্তিশগড়ের বস্তারে (Bastar in Chhattisgarh) জেলা পুলিশ-প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী (Moist)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি সোনাও যার বাজারদর ১ কোটি ৬৪ লক্ষ টাকা।

৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়ার মাঝেই বুধবার বস্তারে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। গত কয়েক মাসে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অনেক শীর্ষ নেতাও সেই দলে ছিলেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে এখনও মাওবাদীদমন অভিযান চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছ’জন ডিভিশনাল কমিটির সদস্য রয়েছেন। এই সকল মাওবাদীরা দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটির সদস্য এবং জগদলপুরে তাঁরা বেশ সক্রিয় ছিলেন। মাওবাদীদের থেকে ১০১টি অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে আছে এসএলআর, একে ৪৭, ইনসাস, ব্যারেল গ্রেনেড লঞ্চার, লাইট মেশিনগান। আরও পড়ুন: বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

Related articles

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...