Friday, April 3, 2026

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

Date:

Share post:

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিগত ১৫ বছর ধরে রাজ্যের প্রতিটি প্রান্তে জনজাতি কল্যাণে নজিরবিহীন সাফল্য দাবি করছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের এই সাফল্যের খতিয়ানকে কার্যত উপেক্ষা করে সম্প্রতি বাংলা সফরে এসে দেশের রাষ্ট্রপতির কিছু মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূলের অভিযোগ, দেশের প্রথম নাগরিক হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির ভূমিকা ছিল অনেকটা ‘বিজেপির মুখপত্র’-এর মতো। এই প্রেক্ষাপটেই রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাতের সময় চাইল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল।

তৃণমূলের অভিযোগ, এত উন্নয়ন সত্ত্বেও রাষ্ট্রপতি তাঁর ভাষণে রাজ্য সরকারের প্রশংসা তো দূরস্থান, উল্টে কেন্দ্রীয় সরকারের ‘বিমাতৃসুলভ’ আচরণ নিয়ে একটি শব্দও খরচ করেননি। বরং বিজেপির অঙ্গুলিহেলনে তিনি রাজনৈতিক আক্রমণের পথ বেছে নিয়েছেন। এই বিষয়ে রাষ্ট্রপতির অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে চায় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ইতিবাচক আলোচনার লক্ষ্যে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনকে দু’টি চিঠি পাঠিয়েছেন। তৃণমূলের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজ্যের প্রকৃত চিত্রটি তুলে ধরতে চায়। কিন্তু সূত্রের খবর, এখনও পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের তরফে সেই চিঠির কোনও উত্তর মেলেনি। তৃণমূলের সাফ কথা, কেন দেশের প্রথম নাগরিক একটি নির্বাচিত সরকারের জনহিতকর কাজের সমালোচনা করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন, তার জবাব তাঁরা চান।

আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

_

_

_

_

_

_

_

_

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...