Wednesday, April 1, 2026

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

Date:

Share post:

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। বুধবারই নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi) রাজভবনে পৌঁছন। সেখানকার কর্মী ও আধিকারিকদের তরফে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। আজ বৃহস্পতিবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court)। উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘লোকভবন’ সূত্রে জানা গেছে এদিন নবনিযুক্ত রাজ্যপাল প্রথমে তিনি গার্ড অফ অনার গ্রহণ করবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ মিনিট নাগাদ প্রথা মেনে রাজভবনের সর্দার প্যাটেল ইউনিটি হলে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Paul)। আমন্ত্রিতদের তালিকায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী-সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। সংবিধানের অনুচ্ছেদ ১৫৯ অনুযায়ী এই আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

 

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...