Friday, April 3, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

Date:

Share post:

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং বিজনেস ও ইন্ডাস্ট্রি কনক্লেভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো ‘পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড’ (WBTWB)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় এই বোর্ড গঠনের কথা ঘোষণা করে জানান যে, “সরকার যা কথা দেয়, তা পালন করে। এই বোর্ড গঠনের ফলে রাজ্যের লক্ষ লক্ষ ব্যবসায়ীর দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং সরকারি স্তরে তাঁদের অভাব-অভিযোগ জানানোর একটি সুসংহত মঞ্চ তৈরি হলো”।

ব্যবসায়ীরা যাতে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই দ্রুত করতে পারেন এবং সরকারের সঙ্গে সমন্বয় বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে। রাজ্যের এই ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করে এক্স হ্যান্ডেেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (WBTWB) গঠন ও বিজ্ঞপ্তির কথা ঘোষণা করছি, যার প্রতিশ্রুতি আমি গত ডিসেম্বর ২০২৫-এর স্টেট ট্রেডার্স কনভেনশন এবং বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে দিয়েছিলাম। আমরা যা প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করি”!

মুখ্যমন্ত্রী আরও লেখেন, “এটি আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি দীর্ঘদিনের দাবি ছিল। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ড ব্যবসায়ী সম্প্রদায় এবং সরকারের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রদান করবে, যেখানে রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিত্ব থাকবে। লক্ষ লক্ষ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এই বোর্ড কাজ করবে। ব্যবসায়ী সম্প্রদায়ের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই বোর্ডের চেয়ারপারসন হবেন রাজ্যের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশন (CWBTA)-এর সভাপতি।আমাদের ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। আমরা তাঁদের পাশে থাকতে এবং আমাদের রাজ্যের জন্য একটি শক্তিশালী ও প্রাণবন্ত অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ”।

এই বোর্ডের মূল লক্ষ্য হলো ব্যবসায়ী সমাজ এবং সরকারের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় বজায় রাখা। বোর্ডের গঠনশৈলীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিকেন্দ্রীকরণের ওপর। রাজ্যের প্রতিটি জেলা থেকে এই বোর্ডে প্রতিনিধি থাকবেন, যাতে প্রান্তিক ব্যবসায়ীদের সমস্যাও গুরুত্ব পায়। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (CWBTA) সভাপতি। রাজ্যের শীর্ষ ব্যবসায়ী সংগঠনকে এই দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই বোর্ড গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের নানাবিধ প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

_

_

_

_

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...