Friday, April 3, 2026

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

Date:

Share post:

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে নেওয়া নিয়ে নতুন রাজনীতি শুরু হওয়ার পরই বিসিসিআই স্পষ্ট করে দিল, ভারতের আইপিএল-এর বাইরে কোনও ক্রিকেট লিগ (cricket league) নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। যদি ডিএমকে (DMK) সাংসদ দয়ানিধি মারানের (Dayanidhi Maran) ভাইঝির ফ্র্যাঞ্চাইজি পাক স্পিনার (spinner) আবরার আহমেদকে (Abrar Ahmed) নেওয়াতেই যে বিজেপির এক শ্রেণি তা নিয়ে রাজনীতি শুরু করেছে, এমনটা মত ডিএমকে নেতৃত্বের।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত দ্য হানড্রেড অকশনে সানরাইজার্স হায়দ্রাবাদের সিস্টার প্রতিষ্ঠান সানরাইজার্স লিডস (Sunrisers Leeds) পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) কেনে। এরপরই ভারতে হঠাৎ তা নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট বৈরিতার জেরে পাক ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে খেলা বন্ধ করেছে। সেই পরিস্থিতিতে ভারতীয় এক সংস্থা কী করে পাক খেলোয়াড়কে জায়গা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

কার্যত ডিএমকে নেতা দয়ানিধি মারানকে সেই প্রশ্নের সামনে পড়তে হয়। তামিলনাড়ুর নির্বাচনের (Tamilnadu election) আগে দেশভক্তির জিগির তুলে ডিএমকে-কে কোণঠাসা করার চেষ্টা চলে। যদিও ইংল্যান্ডে যে ফ্র্যাঞ্চাইজি আবরারকে নিয়েছে তার মালিক সাংসদ মারানের ভাইঝি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন : ‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

সেই সঙ্গে এই প্রসঙ্গে দলের কোচ ড্যানিয়েল ভিত্তোরির দাবি, আবরারের বোলিংয়ে ভিন্নতা রয়েছে এবং ইংল্যান্ডের (England) ঘরোয়া ক্রিকেটে অনেক ব্যাটারই (Batter) এখনও তাঁর বলের মুখোমুখি হয়নি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে এই যুক্তি দেন তিনি। পাশাপাশি বিদেশে লিগ খেলা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে বিসিসিআই কোনও কথা বলতে পারে না, তাও স্পষ্ট করে দিলেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আর সেখানেই স্পষ্ট শুধুমাত্র রাজনীতির জন্যই বিতর্কে উস্কে দেওয়া হয়েছিল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...