Friday, April 3, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

Date:

Share post:

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy Awards Ceremony) কোনও ঝুঁকি নিতে চাইছে না অস্কার কমিটি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার কি তাহলে হলিউডে? আমেরিকা- ইজরায়েল এবং ইরানের (Iran) সংঘাতের আবহে ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য ড্রোন হামলার (Drone Attack) সতর্কতা জারি হয়েছে। ফলে আগামী ১৫ মার্চ (রবিবার) অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে (Academy Awards)ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

হলিউডের (Hollywood) অস্কার অনুষ্ঠান ঘিরে আলাদা উন্মাদনা তারকাদের মধ্যে। এবারে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব রয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। থাকছেন হাস্যকৌতুক অভিনেতা ও সঞ্চালক কোনান ও’ব্রায়েনও (Conan O’Brien)।জাঁকজমকপূর্ণ প্রস্তুতির মাঝেই সামনে এসেছে নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা (Security Alert)। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দফতর (Los Angeles County Sheriff’s Department) জানিয়েছে, মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে যে কোনও সময় ইরান হামলা চালাতে পারে। আমেরিকাকে আক্রমণের লক্ষ্যে টার্গেট হতে পারে অস্কার অনুষ্ঠানও। সম্ভাব্য যেকোনও পরিস্থিতির দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। তাহলে কি জাঁকজমকপূর্ণ অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে? অস্কার কমিটি (Oscar Committee) জানিয়েছে, আপাতত নির্ধারিত সিডিউল অনুযায়ী রেড কার্পেট ও পরবর্তী অনুষ্ঠান হবে। অংশগ্রহণকারী তারকা ও অতিথিদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...