Friday, April 3, 2026

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো ইন্ডিগো-র (Indigo) ভাড়া শুক্রবার মধ্যরাত থেকেই বাড়তে চলেছে, জানালো বিমান সংস্থা। অভ্যন্তরীণ (domestic flight) থেকে আন্তর্জাতিক (international flight) ক্ষেত্রে কত করে বাড়ছে ভাড়া, বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হল।

ইন্ডিগোর বিজ্ঞপ্তি অনুযায়ী:
ডমেস্টিক ফ্লাইটের (domestic flight) ভাড়া বাড়ছে – ৪২৫ টাকা
ভারতীয় উপমহাদেশে বাড়ছে – ৪২৫ টাকা
মধ্যপ্রাচ্যে বাড়ছে – ৯০০ টাকা
দক্ষিণ পূর্ব এশিয়া ও চিনে বাড়ছে – ১৮০০ টাকা
আফ্রিকায় বাড়ছে – ১৮০০ টাকা
ইউরোপে বাড়ছে – ১৮০০ টাকা

আরও পড়ুন : ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

যুদ্ধের কারণে এশিয়া, বিশেষত পশ্চিম এশিয়া এলাকায় ৮৫ শতাংশের বেশি বাড়তে চলেছে তেলের দাম (fuel price)। এমনটাই আন্দাজ ইন্ডিগো (Indigo) বিমান সংস্থার। সেই হিসাবে ভাড়া বাড়ানোর পরিকল্পনা বলে জানায় সংস্থা। সেই হিসাবেই শুক্রবার রাত বারোটার পর এই তালিকা অনুযায়ী বাড়ছে ভাড়া, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...