Friday, April 3, 2026

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

Date:

Share post:

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব পড়ল না জেলায় জেলায়। এদিন সকাল থেকে খাদ্য ভবনের সামনে দফায় দফায় সরকারি কর্মীদের কাজে যেতে বাধা দেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। রাজ্য সরকার (Govt of West Bengal) আগেই জানিয়েছিল আজ জরুরি সমস্যা ছাড়া কেউ অনুপস্থিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার অন্যান্য দিনের মতোই উপস্থিতি নবান্নে (Nabanna)। সরকারি স্কুল থেকে হাসপাতাল সর্বত্র সরকারি কর্মীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিতে আন্দোলন সরকারি কর্মীদের একাংশের। রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এর বিরোধিতায় সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলির একাংশ আজ ধর্মঘটের ডাক দেয়। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল ১৩ মার্চ সরকারি কর্মীদের কেউ ক্যাজুয়ালি বা অন্য কোনও ছুটি নিতে পারবেন না। শুক্রবার সকালে দেখা গেল রাজ্যের সব সরকারি দফতরে অন্যান্য দিনের মতোই কাজ চলছে। খাদ্য ভবন থেকে বিকাশ ভবন সর্বত্রই কর্মীদের উপস্থিতির হার স্বাভাবিক। সকলেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারি কর্মীদের সুযোগ সুবিধার দিকে নজর রাখেন তা প্রশংসনীয়। DA নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে অতি দ্রুত তার সমাধান হবে বলে আশাবাদী কর্মচারীদের একটা বড় অংশ।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...