Friday, April 3, 2026

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

Date:

Share post:

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা বাঁধছে। এই বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য টাকি বয়েজ অ্যালামনি অ্যাসোসিয়েশন কলকাতার (Taki Boys Alumni Association Kolkata)উদ্যোগে এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের (Spine Research Foundation) সহযোগিতায় আয়োজিত হল স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬ (spine awareness camp 2026।

এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য বয়সসীমা রাখা হয়েছিল ১৪ থেকে ১৮ বছর। টাকি বয়েজের (Govt Sponsored Multipurpose School Taki House) বর্তমান পড়ুয়ারা ছাড়াও প্রাক্তন ছাত্রদের আত্মীয়রাও হাজির হয়েছিলেন। প্রায় ৩৫০ জনের মতো উপস্থিতি ছিল।বিদ্যালয়ের প্রাক্তনী তথা টিব্যাক (TBAAK ) উপদেষ্টা কমিটির সদস্য ডাঃ ত্রিনাজ্ঞন সারেঙ্গী, ডাঃ সৌম্যজিৎ বসু এবং অন্যান্য বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীদের সঠিকভাবে বসার ও দাঁড়ানোর ভঙ্গি, মেরুদণ্ডের যত্ন, এবং ভবিষ্যতে সমস্যা এড়ানোর উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...