Saturday, April 4, 2026

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

Date:

Share post:

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil Kapoor)। সম্প্রতি এক অনুষ্ঠানে অবাক হওয়ার মত তথ্য দেন তিনি। প্রায় দেড় দশক আগে অভিনয় করা একটি ছবির জন্য এখনও নিয়মিত টাকা পাচ্ছেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নেয়ারে’ (Slumdog Millionaire) অভিনয়ের সুবাদেই আজও তাঁর কাছে পৌঁছাচ্ছে রয়্যালটির চেক (Royalty check)।

একটি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে অনিল জানান, এত বছর পরেও ওই ছবির জন্য তিনি পারিশ্রমিক পাচ্ছেন। তাঁর কথায়, ঠিক আগের দিনই ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর জন্য একটি পে-চেক (Paycheck) হাতে পেয়েছেন তিনি। সেই চেকে ছিল প্রায় ৩০০০ পাউন্ড (Pound), যা ভারতীয় মুদ্রায় তিন লক্ষ টাকারও বেশি।

অভিনেতা আরও জানান, সব কর মিটিয়ে মোট প্রায় পাঁচ লক্ষ পাউন্ড পাওয়ার কথা রয়েছে তাঁর। মজা করে অনিল বলেন, “এখন তো আমিও একরকম মিলিয়নেয়ার।” তবে এই ছবিতে অভিনয়ের পিছনেও রয়েছে একটি বিশেষ গল্প। ছবির পরিচালক ড্যানি বয়েলের সঙ্গে কথা বলার সময় নির্মাতারা তাঁকে জানিয়েছিলেন, তাঁর পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।

তখন অনিল কাপুর নাকি হেসেই বলেছিলেন, তিনি টাকা চাইছেন না, প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি। নতুন কিছু শেখার আগ্রহ থেকেই তিনি ছবিটিতে অভিনয় করেছিলেন বলে জানান অভিনেতা। প্রায় ৬৯ বছর বয়সেও তাঁর কাজের প্রতি এই উৎসাহ এবং আত্মবিশ্বাস অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে রয়েছে।

আরও পড়ুন – পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...