Friday, April 3, 2026

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

Date:

Share post:

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো করে থাকছেন। বিশিষ্ট চিকিৎসকের এই সিদ্ধান্তে স্তম্ভিত বামমহল। সমাজ মাধ্যম জুড়ে তাঁর বিরুদ্ধে বামেদের (Left Front) বিষোদ্গার অব্যাহত।

ব্রিগেডের সভায় যাওয়া নিয়ে নারায়ণ (Narayan Banerjee) কী বলছেন? তিনি জানাচ্ছেন, বিজেপির শীর্ষ মহল থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শীর্ষ মহল বলতে যে পিএমও (PMO) সেটাও বুঝিয়ে দিয়েছেন বিশিষ্ট এই চিকিৎসক। নিজের নির্ধারিত কর্মসূচি কিছুটা বন্ধ রেখেই নারায়ণ দুপুর দেড়টা নাগাদ যাবেন ব্রিগেডে। ভিআইপিদের জন্য যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে বসবেন। নারায়ণ জানিয়েছেন, তাঁকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে তাতে তিনি অপ্লুত। এবং সভায় থাকবেন। কিন্তু প্রশ্ন হল, বাম নেতা কী করে বিজেপির সভায় যান? নারায়ণের (Narayan Banerjee) বক্তব্য, বিজেপি (BJP) আমায় সম্মান দিয়ে ‘ভিআইপি ট্রিটমেন্ট’ (VIP treatment) দিয়েছে। আমি সেই আমন্ত্রণকে সম্মান জানিয়ে সভায় যাচ্ছি।

আরও পড়ুন :

তৃণমূলের অভিযোগ ছিল বাম এবং রাম হল মুদ্রার এপিঠ ওপিঠ। বামেরাই যে আসলে রাম তথা বিজেপির ভোট ব্যাঙ্ক সেটা নারায়ণ বন্দ্যোপাধ্যায় আরেকবার প্রমাণ করে দিলেন। বাকি থাকে শুধু বিজেপির পতাকা হাতে নেওয়া। সেটা ব্রিগেডের মঞ্চে যদি নাও ঘটে ভোটের আগে বিজেপির পাতাকা হাতে নারায়ণকে দেখলে খুব একটা অবাক হওয়ার থাকবে না।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...