Saturday, April 4, 2026

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

Date:

Share post:

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন গায়ক। শুক্রবার শিলাজিতের অনুষ্ঠান যখন শেষের পথে, তখন দর্শক আসন থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা জনৈক পুলিশ সময়ের কথা মনে করিয়ে গায়ককে হাত নেড়ে নেমে যেতে বলেন। এরপরই তীব্র প্রতিবাদ করেন ‘ঝিন্টি’র স্রষ্টা।

জানা গেছে সেন্ট্রাল পার্কের (Central Park) অনুষ্ঠানে এগারোটা পর্যন্ত সময় নেওয়া ছিল উদ্যোক্তাদের। ১০টা ৫৮ মিনিটে পুলিশ সংগীতানুষ্ঠান বন্ধ করার ইশারা করতেই মাইক্রোফোন হাতে গর্জে ওঠেন শিলাজিৎ। রেগে গিয়ে বলেন, ‘আমি নেমে যাচ্ছি মঞ্চ থেকে। কিন্তু স্যর, আপনাকে বলে দিলাম, এমনভাবে বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি, আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু এখানে আসা অনেক লোকই আমাকে চেনেন। ৫টা মিনিট গান গাইলে এত লোক আনন্দ পাবে। তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে? মঞ্চ থেকে নামার ঠিক আগে, শিল্পীদের অসম্মান না করে, ইলেকশনে রাজনৈতিক দলের বেলা কী করবেন, কীভাবে আটকাবেন সেটা দেখব।’ সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে কৃষ্ণনগরের অনুষ্ঠানে গিয়েও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়ককে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্ষেপ করেছিলেন প্রিয় গান দর্শকদের শোনাতে না পারার জন্য। তার কয়েকদিন যেতে না যেতেই এবার কলকাতার অনুষ্ঠানে পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...