Saturday, April 4, 2026

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

Date:

Share post:

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি নাম না করেই স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) আক্রমণ সাংসদ-অভিনেতা-প্রযোজক দেবের(Dev)! কলাকুশলীদের রুজি-রুটি-অস্তিত্ব যখন বিপন্ন হয়ে পড়েছিল, তখন কোথায় ছিলেন পাল্টা প্রশ্ন FCTWEI সভাপতির।

শনিবার টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio) সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব (Dev ) বলেন, “থ্রেট কালচার অবিলম্বে বন্ধ হওয়া দরকার। শুটিং করতে গেলে ফেডারেশনের অনুমতি নিতে হবে কেন? কতজন আর্টিস্ট প্রয়োজন সেই প্রসঙ্গে জানানো যেতে পারে। কিন্তু অনুমতি বা পারমিশন শব্দের মধ্যেই দাদাগিরি লুকিয়ে রয়েছে।” সাম্প্রতিককালে বারবার অভিনেতা থেকে পরিচালকদের ব্যান করার ঘটনা প্রকাশ্যে এসেছে। হস্তক্ষেপ করতে হয়েছে মুখ্যমন্ত্রীকেও। এবার নাম না করে সরাসরি ফেডারেশন সভাপতির দিকে আঙ্গুল তুললেন দেব (Dev)। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিশ্ববাংলা সংবাদকে ফোনে স্বরূপ বলেন, কে কাকে থ্রেট করেছিল? যখন টেকনিশিয়ানদের রুজি রুটি নিয়ে সমস্যা হয়েছিল, ১৫ জন প্রযোজক পরিচালক হাইকোর্টে গিয়ে কলাকুশলীদের থ্রেট করেছিলেন তখন দেবের পাশে থাকার দরকার ছিল।টেকনিশিয়ানদের ন্যূনতম মজুরি নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছিল, কতজন কাজ করবেন বা কী কাজ করবেন বা কেন করবেন তা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন দেব কোথায় ছিলেন? ঘটনার জল গড়ালো হাইকোর্টে, নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে টেকনিশিয়ানদের মামলার খরচ বহন করতে হল, তখন যদি অভিনেতা পাশে দাঁড়াতেন তাহলে কলাকুশলীরা খুশি হতেন। বুঝতেন তাঁদের হয়ে কথা বলার কেউ রয়েছে। উল্লেখ্য ডিরেক্টরস গিল্ড বনাম টেকনিশিয়ানদের মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেছে। সেই কারণে আদালতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন স্বরূপ।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...