Sunday, April 5, 2026

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

Date:

Share post:

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে (SCB Medical College and Hospital) মর্মান্তিক পরিণতি আইসিইউ-তে (ICU) থাকা রোগীদের (patients)। ঘটনায় অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে গাফিলতির আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি শাসিত ওড়িশায় (Odisha) সামাজিক নিরাপত্তার পাশাপাশি এবার প্রশ্নের মুখে প্রশাসনিক নিরাপত্তাও।

রবিবার রাত ২.৩০ থেকে ৩টের মধ্যে আচমকাই কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ট্রমা কেয়ার সেন্টারে আগুন দেখতে পান কর্মীরা। আইসিইউ-এর (ICU) ২৩ রোগীকে সরানো সম্ভব হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ৭ রোগীর (patients) সেখানে মৃত্যু হয়। পরে মৃত্যু হয় আরও ৩জনের।

রোগীদের উদ্ধার কাজে হাত লাগানো হাসপাতাল কর্মী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যেও ১১ জন আগুন ও ধোঁয়ার কারণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেই সঙ্গে মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন : আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

তবে কটক শহরের এত পুরনো এবং গুরুত্বপূর্ণ হাসপাতালে কিভাবে এত বড় আগুন লাগে, তা নিয়েই উঠেছে প্রশ্ন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। যদিও কটক শহরের মেয়র সুবাস সিং দাবি করেছেন, হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্র যথাস্থানে ছিল না। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে নেভানোর ব্যবস্থা শুরু করা যায়নি। ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...