Tuesday, March 17, 2026

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

Date:

Share post:

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে নজির তৈরি করেছে নরেন্দ্র মোদির দল। আবার সেই পুলিশেরই কর্তব্যে গাফিলতির প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। নির্বাচনী আচরণবিধি (model code of conduct) লাগু হওয়ার পরে কলকাতা শহরে নতুন পুলিশ কমিশনার (CP, Kolkata Police) নিয়োগ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার গিরিশ পার্ক এলাকায় যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং কলকাতা পুলিশ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে সক্ষম বলেই দাবি করলেন কমিশন নিয়োজিত সিপি অজয় নন্দা (CP, Ajay Nand)।

নির্বাচন কমিশনের নির্দেশে সোমবারই কলকাতা পুলিশ কমিশনার পদে দায়িত্বভার গ্রহণ করেছেন অজয় নন্দা। মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠক করেন। স্বাভাবিকভাবেই সেখানে উঠে আসে শনিবার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়। নতুন সিপি অজয় নন্দার (CP, Ajay Nand) সাফ জবাব, আইন-শৃঙ্খলা আমরাই দেখি। এরকম মিটিং মিছিল হলে পুলিশই (Kolkata Police) সেটা নিয়ন্ত্রণ করে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা।

এই ঘটনাকে তুলে ধরে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল ব্যবহার করে বা ব্যবহার করতে চায় না, এমন প্রশ্নও তোলা হয়েছে। সেখানেও সিপি অজয় নন্দার উত্তর, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে না, এরকম কোনও বেড়া নেই। এরকম ঘটনা আগেও হয়েছে। যদি দফাভিত্তিক নির্বাচনে কোথাও কেন্দ্রীয় বাহিনী ব্যস্ত থাকে, সেখানে তারা পরোক্ষভাবে সহযোগিতা থাকে। সেক্ষেত্রে ক্লিয়ারেন্স নিতে হয়। সিএপিএফ নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। সেখানে পুলিশের সঙ্গে কোনও সংঘাত নেই। এরকম নয় যে তাঁদের কাজে লাগানো হবে না।

আরও পড়ুন : শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

শনিবারের ঘটনা নিয়ে নতুন সিপি জানান, কলকাতা পুলিশ (Kolkata Police) এই ধরনের ঘটনা সামলাতে সক্ষম। সেই সময়ে বাহিনী কাছাকাছি এলাকায় যথেষ্ট পরিমাণ ছিল না। তা নিয়ে তদন্তও চলছে। আমাদের আরও দ্রুত প্রত্যুত্তর দেওয়ার কথা ছিল। প্রত্যুত্তর যথেষ্ট ছিল না, তাই সামান্য সময়ের জন্য কিছু ঘটেছে। তার অর্থ এটা নয় যে আমরা এই ধরনের ঘটনা সামলাতে সক্ষম নই।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...