Tuesday, March 17, 2026

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

Date:

Share post:

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে মুম্বাই ইন্ডাস্ট্রিতে বাড়ছে জল্পনা। বলিউড হোক কিংবা টলিউড, মহিলাকণ্ঠ মানেই এই মুহূর্তে একটাই নাম। সংগীত ভুবনে যাঁর একচেটিয়া আধিপত্য সেই সুরেলা গায়িকা কি প্লেব্যাক ছাড়ার চিন্তাভাবনা করছেন? এক সাক্ষাৎকারে শিল্পী জানান, “মনে হয় এবার খানিকটা বিরতি চাই, আর ভালো লাগছে না।”

ইমোশন যাই হোক, আবেগকে কণ্ঠের জাদুতে সঠিকভাবে সিনেস্ক্রিনে ফুটিয়ে তুলতে সুরকারদের ভরসা একটাই নাম – শ্রেয়া। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমা দিয়ে প্লে ব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। প্রায় দু যুগ ধরে অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি। শুধু বাংলা বা হিন্দি নয় তামিল-তেলুগু- কন্নড় ভারতের বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। কিংবদন্তি লতা মঙ্গেশকার পরবর্তী যুগে সুরের মায়ায় বেধেছেন আপামর সংগীতপ্রেমীকে। একাধিক সম্মান শ্রেয়ার ঝুলিতে। কিন্তু তিনি হঠাৎ প্লে ব্যাক ছাড়বেন কেন? মিষ্টভাষী গায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এ বার আমারও মনে হচ্ছে বিরতি নিই। ও (অরিজিৎ) খুব সাহসের সঙ্গে সিদ্ধান্তটা নিতে পেরেছে। আসলে ও মন থেকে সত্যিকারের শিল্পী। ও এটা ভাবে না যে, সঙ্গীত থেকে কী উপার্জন করছে। ও সেটাই করে যেটা ওকে আনন্দ দেয়।’’ এরপর থেকেই বাড়ছে জল্পনা- আলোচনা। দিন কয়েক আগেই শ্রেয়া জানান, ভবিষ্যতে তিনি ‘চিকনি চামেলি’-র মতো গান গাইবেন না। শুধু তাই নয় শিল্পীদের লিপ সিঙ্ক করে গান গাওয়ার বিরোধিতা করেছে বঙ্গতনয়া বলেন, ‘‘যে দিন আমাকে এই কাজটা করতে হবে সে দিন থেকে পুরোপুরি বন্ধ করে দেব গাওয়া।’’

 

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...