Tuesday, April 7, 2026

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম – রাম। মঙ্গলবার বিকেলে ২৯৪ আসনের তৃণমূল প্রার্থীদের নাম জানাতে চলেছে রাজ্যের শাসক দল। এদিন বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবনে প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশিত হবে বলে জানা গেছে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করবেন সেটা কার্যত নিশ্চিত। তবে বাকি বিধানসভা কেন্দ্রে কোন কোন মুখের উপর ভরসা রাখছে দলীয় নেতৃত্ব তা জানতে আগ্রহ বাড়ছে রাজনৈতিক মহলের।

বামেরা ১৯২টি এবং বিজেপি ১৪৪টি আসনে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস সব আসনের জন্যই এদিন প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে  কিছু নবীন মুখকে এবার ভোটের ময়দানে নামাতে পারে তৃণমূল (TMC)। তালিকায় হেভিওয়েট সেলিব্রেটিরাও থাকতে পারেন। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক নিয়ে আসতে চলেছেন। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু অধিকারী। এ বছর তিনি ওই কেন্দ্রের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও লড়বেন। নন্দীগ্রামের তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা বাড়ছে। তৃণমূল কংগ্রেসের এ কালের গড় যাদবপুরে এবার বামেদের প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বিপরীতে কাকে লড়াইয়ের ময়দানে নামাবে তৃণমূল তা ঘিরে কৌতূহল রয়েছে। রাজনৈতিক মহলে বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা যেমন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর পাশাপাশি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র অরূপ চক্রবর্তীদের নাম ঘোরাফেরা করছে। মনে করা হচ্ছে একাধিক তরুণ নতুন মুখ আসতে পারে প্রার্থী তালিকায়। যেমন টিকিট পেতে পারেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যরা। সদ্য লাল পতাকা ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রতীক উর রহমানের নাম প্রার্থী তালিকায় থাকবে কিনা তার উত্তর মিলবে আজ বিকেলেই।

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...