Wednesday, April 8, 2026

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

Date:

Share post:

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার ঘর বাঁচাতেই হিমসিম গৌরব গোগোইয়ের নেতৃত্বাধীন অসম কংগ্রেস। আর এবার ধাক্কা সরাসরি সাংসদ পদ থেকে। কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদোলোই (Pradyut Bordoloi) নিজের ইস্তফা পত্র (resignation) পাঠিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge)। আর এই পদত্যাগপত্রের পরেই গৌরব (Gaurav Gogoi) সরাসরি ছুটেছেন দিল্লিতে প্রদ্যোতের সঙ্গে কথা বলতে। কিন্তু তাতে কোনও ফল হয়নি। বিজেপির টুপিই মাথায় তুলে নিয়েছেন প্রদ্যোৎ।

যে রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি সেখানে এজেন্সির ভয় দেখানোর রাজনীতি বিজেপির পুরোনো প্রথা। আর যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে বিরোধীশূন্য করার চাপ জারি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার পরে এবার দেশের বহুদলীয় রাজনীতিতে সাম-দাম-দণ্ড-ভেদ নীতি প্রয়োগে মরিয়া কেন্দ্রের ক্ষমতাসীন দল।

অসমে বিধানসভা নির্বাচন (Assam election) ৯ এপ্রিল। তার আগে মঙ্গলবার রাতে নিজের ইস্তফাপত্র পেশ করেন প্রদ্যোৎ বরদোলোই (Pradyut Bordoloi)। ঠিক এক মাস আগে পদত্যাগ করেছিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা (Bhupen Borah)। আর পদত্যাগ করেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে আসন্ন নির্বাচনে কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান পদে ছিলেন প্রদ্যোৎ। খাড়গেকে লেখা তাঁর ইস্তফা পত্রে তিনি পদত্যাগের কোনও কারণ জানাননি। শুধুই জানিয়েছেন অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি কংগ্রেসের সব পদ ত্যাগ করতে চান।

স্বাভাবিকভাবেই নির্বাচনের ২০ দিন আগে এই খবর অসম কংগ্রেসের উপর বাজের মতো পড়েছে। আর স্পষ্ট করে দিয়েছে গৌরব গোগোইয়ের নেতৃত্বে অসম কংগ্রেস (Assam Congress) নিজেদের তিন সাংসদের খবর পর্যন্ত রাখতে পারে না। যদিও গৌরব দাবি করেছেন, এরকম কোনও পত্র তিনি পাননি। প্রদ্যোৎ বরদোলোইয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু তাতে যে কোনও ফল হয়নি, তা বুধবার সকালেই প্রমাণিত।

আরও পড়ুন : হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বুধবার বিজেপিতে যোগ দেন প্রদ্যোৎ বরদোলোই। যদিও তাঁর ছেলে প্রতীক বরদোলোই বাবার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন কি না, বুধবার পর্যন্ত স্পষ্ট হয়নি। প্রতীক এবার বিধানসভা নির্বাচনে মার্গারিটা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী। সেক্ষেত্রে তিনি বাবার সঙ্গে বিজেপিতে যোগ দিলে কংগ্রেসকে এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য ফের প্রার্থী খুঁজতে হবে। অন্যদিকে প্রদ্যোৎ বিজেপিতে যোগ দেওয়ায় অসম থেকে মাত্রা দুজন সাংসদ পড়ে রইলেন।

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...