Wednesday, April 8, 2026

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

Date:

Share post:

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ ৯ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১০ জন। ঘটনায় গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণতহবিল (Prime Minister National Relief Fund) থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদেরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনার পরেই দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঘটনার দ্রুত তদন্ত করা হবে।


বুধবার সকাল সাতটা নাগাদ পালাম মেট্রো স্টেশনের পাশে শ্রীরাম চকের ২ নম্বর গলির কাছে এক বহুতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০ টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন লাগার পর আতঙ্কিত বাসিন্দাদের কেউ কেউ প্রাণ বাঁচাতে ওপর থেকে নীচে ঝাঁপ দেন। কিন্তু বহুতলটির বাইরে বেরোনোর একমাত্র পথটি আগুনের গ্রাসে চলে যাওয়ায় অধিকাংশ বাসিন্দা ভেতরেই আটকে পড়েন। ধোঁয়া এবং আগুনের তাপে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ শিশু সহ ন’জনের। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটে থাকতে পারে। আরও পড়ুন: ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া


এই ঘটনার পরেই পিএমও দফতরের তরফে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। জেলা প্রশাসন, দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশএখনও উদ্ধার কাজ চালাচ্ছে। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লিখেছেন, দিল্লির পালামে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দান করুন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি কংগ্রেস পার্টির নেতা ও কর্মীদের কাছে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছি।”

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...