Wednesday, April 8, 2026

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে। ফলে বিশ্বকাপ (FIFA World Cup) এবার এক্সট্রা লার্জ। এবার রাত ভোরে বিশ্বকাপ। শুধু টিভির পর্দায় নয় এবার মোবাইলেও আরও সহজে দেখা যাবে বিশ্বকাপ।

এবার ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও। ডিজিটাল দুনিয়ায় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে অভিনব পদক্ষেপ নিচ্ছে ফিফা(FIFA)। নতুন প্রজন্মের মধ্যে ডিজিটাল জগতে আগ্রহ দেখেই দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মিডিয়া পার্টনার ও কন্টেন্ট ক্রিয়েটরদের বাড়তি প্রাধান্য দেওয়া হবে।

বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ হবে। শুধু ম্যাচের সরাসরি সম্প্রচার নয়, একই সঙ্গে থাকবে হাইলাইটস, সাজঘরের ভিডিও। তবে পুরো ম্যাচ ইউটিউবে দেখা যাবে না।মাত্র ১০ মিনিট দেখা যাবে। তারপর গিয়ে দেখতে হবে নির্ধারিত সম্প্রচার মাধ্যমে। বাকি সময় খেলা দেখতে হবে নির্দিষ্ট অ্যাপ বা চ্যানেলে। আসলে দর্শকদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ ফিফার। বিশেষ করে তরুণ প্রজন্মকে আরও বেশি টানতে এই উদ্যোগ।

সেই সঙ্গে বিশ্বকাপে একাধিক নতুন নিয়ম আনছে ফিফা। কোনও ফুটবলারকে বদল করা হলে তাঁকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। অনেক সময় ম্যাচে এগিয়ে থাকলে সময় নষ্ট করার জন্য প্লেয়াররা বেরতে গিয়ে দেরি করেন।

 

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...