Thursday, April 9, 2026

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

Date:

Share post:

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামে। অভিযোগ, পাঁচ ঘন্টা পর ওই শিশু কন্যা নড়াচড়া করতে শুরু করে। সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয় ওই শিশুর। আরও পড়ুন: বামেদের দ্বিতীয় তালিকাতেও নাম নেই সুজন, সৃজন, সেলিম, শতরূপদের

বছর ২৮ এর রুবিনা পারভিন প্রসব বেদনা নিয়ে বুধবার চারটে নাগাদ বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। তারপর সে একটি শিশু কন্যার জন্ম দেয়। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সদ্যজাত শিশু কন্যা মারা গেছে। প্রায় ৫ ঘন্টা পরে রাত দশটা নাগাদ প্যাকিং খুলতেই শিশুর নড়েচড়ে বসে। তারপর ওই শিশু কন্যাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে সিসিইউতে রাখা হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সুত্রে জানাগেছে এখনও সুস্থ রয়েছে সদ্য যাতে শিশু কন্যাটি। মাও হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। ইতিমধ্যে শিশু পরিবারের লোক স্বরূপনগর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...