বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার করা হল এক তৃণমূলকর্মীর (TMC worker) রক্তাক্ত দেহ। মৃতের নাম মশিউর কাজি (৩৮)। এদিন সকালে হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় তাঁর রক্তাক্ত দেহ। স্থানীয়রা দেখতে পেয়েই পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানিয়েছে, মশিউরের শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে। এমনকী কব্জি থেকে দুটি হাত কাটা এবং একটি পা ভাঙা অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন: তুঘলকি আচরণ! IPS-দের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন

দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামের বাসিন্দা মশিউর। এদিকে মৃতের পরিবারের দাবি, বুধবার মশিউরের ফোনে একটি ফোন এসেছিল। তারপরেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে মশিউরের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি পরিবারের। এমনকী মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি বলেই দাবি। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছ থেকে দেহ উদ্ধারের খবর পায় পরিবার। এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। নিহতের দাদা মোতালেব গাজি বলেন, “দেহের অবস্থা খুবই খারাপ ছিল। নৃশংসভাবে কুপিয়েছে ওকে। আমার ভাই তৃণমূল করত। ওর রাজনৈতিক শত্রু তো অবশ্যই আছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”

–

–

–

–

–

–

–

–
