Thursday, March 19, 2026

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

Date:

Share post:

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি ‘কর্পূর’। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এর মধ্যেই তৃতীয় ছবি ফাঁদের শুটিং শুরু করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুলাল দে-র (Dulal De) পরিচালনায় এই ছবিতে দুঁদে পুলিশকর্তার চরিত্রে দেখা যাবে কুণালকে। বৃহস্পতিবার সেই শুটিং সেটে হাজির হয়েছিল ‘বিশ্ব বাংলা সংবাদ’। কুণালের কথায়, “জীবনের এত ভাবে আমি পুলিশ দেখেছি, যে চরিত্রে অভিনয় করতে অসুবিধে হচ্ছে না মোটেই।” এর পরেই কুণালের সরস টিপ্পনি, “একটু ভয় ভয় আছি, যেভাবে কমিশন এদিক-ওদিক পুলিশদের বদলি করছে আমাকে আবার কোথাও এসপি করে না পাঠিয়ে দেয়!”

‘ফাঁদ’ ছবিটিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, সায়ন, সুহোত্র মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অভিনেতারা। বৃহস্পতিবার ছবির শুটিং ছিল কসবা এলাকায়। আর সেখানেই পুলিশের কস্টিউমে পাওয়া গেল কুণাল ঘোষকে।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কুণাল জানান, “পরিচালকদের ওপর ভরসা করি। তাঁরা জানেন কী সে আমি স্বাচ্ছন্দ বোধ করি। আমার নিজের কোনও ভাবনা নেই এই বিষয়ে।”

নিজে রাজনৈতিক নেতা হয়ে সেই চরিত্রে অভিনয় করতে হয়তো বেগ পেতে হয়নি। কিন্তু পুলিশের চরিত্র? প্রশ্ন শেষের আগেই কুণালের জবাব, “আমি জীবনে এত পুলিশ দেখেছি- কখনও সাংবাদিক হিসেবে, কখনও বিরোধীদলে থেকে, তারপর শাসকদলে থেকে, আবার বন্দি হিসেবে- সুতরাং আমার থেকে বেশি পুলিশ কেউ দেখেনি। সেই দৃষ্টিভঙ্গি থেকে এই চরিত্র করায় সমস্যা হচ্ছে না”। এরপরে তাঁর রাজনৈতিক সত্ত্বা থেকে কমিশনকে নিশানা করে সরস মন্তব্য, “তবে একটু ভয় ভয় আছি, যেভাবে কমিশন এদিক-ওদিক পুলিশদের বদলি করছে আমাকে আবার কোথাও এসপি করে না পাঠিয়ে দেয়!”

এত কাজ করেন এনার্জি পান কোথা থেকে? কুণালের উত্তর, কাজে যদি প্যাশন থাকে তাহলে এনার্জি এমনই চলে আসে। তাছাড়া তিনি কপিল দেবের ভক্ত। তাই অলরাউন্ডার হওয়াই তাঁর পছন্দের। সবমিলিয়ে জীবনে নতুন ইনিংস- অভিনয় যে কুণাল বেশ উপভোগ করছেন সেই বিষয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন – আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...