Wednesday, April 8, 2026

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

Date:

Share post:

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) ক্রিকেটের বিস্তারে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিল নাইট রাইডার্স গ্রুপ (Knight Riders Group)। ক্যালিফোর্নিয়ার পোমোনায় (Pomona) ফেয়ারপ্লেক্সে (Fairplex) গড়ে তোলা হল তাদের নিজস্ব হোম গ্রাউন্ড ‘নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড’। এই প্রথমবার আমেরিকার মাটিতে নিজেদের স্থায়ী ঘাঁটি পেল নাইট রাইডার্স, যা দেশের ক্রিকেট পরিকাঠামো ও জনপ্রিয়তায় নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

এই উদ্যোগকে ঘিরে ক্রিকেট মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। জানানো হয়েছে, আসন্ন মেজর লীগ ক্রিকেট ২০২৬ (Major League Cricket) এই মাঠেই খেলতে নামবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় (South California) ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং স্থানীয় সমর্থক গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি (Franchise)।

এই প্রসঙ্গে দলের সহ-মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) জানান, নাইট রাইডার্স এখন বড় পরিবারে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলেসে নিজেদের মাঠ হওয়াটা খুবই আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তাঁর মতে, আমেরিকায় খেলাধুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক, আর এই মাঠ ভবিষ্যতে ক্রিকেট (Cricket) ভালোবাসা মানুষদের একত্র হওয়ার একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।

অন্যদিকে সংস্থার সিইও  ভেঙ্কি মাইশোর ( Venky Mysore ) বলেন, লস অ্যাঞ্জেলেস (Los Angeles) খেলাধুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ফেয়ারপ্লেক্সের (Fairplex) সঙ্গে এই কাজ শুরু হওয়ায় ভবিষ্যতে আমেরিকায় (America) ক্রিকেট আরও এগোবে। ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষও বলেছে, এটা তাদের জন্য নতুন একটা উদ্যোগ। এর ফলে আশেপাশের মানুষ ক্রিকেটের সঙ্গে আরও বেশি যুক্ত হবে এবং খেলাটার জনপ্রিয়তা বাড়বে।

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সহ বিশ্বের নানা টি-২০ লিগে (T -20 League) একাধিক সফল দল রয়েছে নাইট রাইডার্সদের। এই নতুন মাঠ চালু হওয়ায় তাদের ক্রিকেটে প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related articles

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...