Thursday, April 9, 2026

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

Date:

Share post:

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী ‘বিচারাধীন’ বিভাগে নাম ছিল বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ায় ইসমাইল মোল্লার (Ismaile Molla)। ভোট ঘোষণা হয়ে গেলেও এখনও পর্যন্ত ভোটার তালিকায় (Voter list) নাম উঠলো না। আদৌ ভোট দিতে পারবেন কি?আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি।বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হতেই কমিশনের দিকে অভিযোগের আঙুল ক্ষুব্ধ পরিবারের।

বিজেপির নির্দেশে কাজ করে চলা নির্বাচন কমিশন SIR-র নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পাশাপাশি বিচারাধীনের তালিকাটাও দীর্ঘ। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়েছে এবং সব রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারেও নেমে পড়েছে। ফলে বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বাড়ছে আতঙ্ক- হতাশা। রাজ্যে ইতিমধ্যেই প্রায় ২০০ জনের কাছাকাছি মৃত্যুর খবর এসেছে। কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারাধীন তালিকা প্রকাশের আগে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। তার মাঝেই এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যুর খবর।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...