Thursday, April 9, 2026

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

Date:

Share post:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা। চৈত্রের শুরুতে দফায় দফায় ঝড় বৃষ্টিতে ব্যাহত হয়েছে জনজীবন। ফের সেই মুহূর্ত ফিরতে চলেছে। বৃহস্পতিবার সারাদিন মেঘ-রোদের লুকোচুরি চললেও শুক্রবার থেকে কলকাতা-সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে।

শনিবার কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ বিকেলের পর থেকে দুর্যোগ শুরু হতে পারে পশ্চিমের একাধিক জেলায়। সপ্তাহ আনতে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে সমস্যা বাড়বে দক্ষিণ। শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন গড়ে ৭০- ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...