Thursday, March 19, 2026

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

Date:

Share post:

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর’ (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil) ছবির গানে যে শব্দচয়ন করা হয়েছে তা অশ্লীলতার সব সীমা ছাড়িয়ে গেছে। সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি (Nora Fatehi) অভিনীত বিতর্কিত গানের বিরোধিতায় সরব সোশ্যাল মিডিয়া সংগীতপ্রেমী সাধারণ মানুষ। চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি (Mangli)।

দিন কয়েক আগে শিল্পী শ্রেয়া ঘোষাল একটি সাক্ষাৎকারে বলেছিলেন এমন কোন গান তৈরি করা উচিত নয় যেখানে মেয়েদেরকে পণ্য হিসেবে দেখানো হয় বা গানের শব্দে মহিলাদের শরীরে গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য থাকে। বঙ্গতনয়ার ভাবনাকে যখন শ্রদ্ধা জানিয়েছে সোশ্যাল মিডিয়া, ঠিক তখন প্রকাশ্যে অশ্লীলতার সব সীমা পেরিয়ে যাওয়া গান ‘সরকে চুনর তেরি সরকে’ (Sarke Chunar Teri Sarke)। গানটির দৃশ্যায়নের পাশাপাশি প্রতি স্তবকের লিরিক্স জুড়ে রয়েছে নিম্নমানের যৌন রুচির শব্দচয়ন। সস্তা প্রচার পাওয়ার লোভে তৈরি করা গানটি ঘিরে বিতর্ক এতটাই চরমে ওঠে যে ব্যর্থ হয়ে অশ্লীল ও আপত্তিকর শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন সিনে নির্মাতা ও গীতিকার। সরে যাচ্ছেন নতুন করে মার্জিত লিরিক্স ব্যবহার করে গানটিকে নতুনভাবে তৈরি করছেন রকিব আলম। আর এবার অশ্রাব্য গান গাওয়ার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন গায়িকা মঙ্গলি। তিনি জানিয়েছেন গান রেকর্ড করার সময় এর সামাজিক প্রভাবের কথা নাকি তাঁর মাথায় ছিল না।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে গায়িকার জানান, “আমি সবসময় আমার কাজের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে চেয়েছি, কাউকে অসম্মান করার উদ্দেশ্য কখনও ছিল না।আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং তা সংশোধন করেছি। নতুন সংস্করণটি আগের থেকে সম্পূর্ণ আলাদা, সব বিতর্কিত শব্দ বাদ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটি সব প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।”

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...