Thursday, April 9, 2026

সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

Date:

Share post:

এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা হাইকোর্ট-এ জরুরি বৈঠক। সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে শুরু হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্রসচিব।

বৈঠকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে—সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ এবং বিচারকদের নিরাপত্তা। সূত্রের খবর, এসআইআর-এর অধীনে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি সংক্রান্ত প্রথম অতিরিক্ত তালিকা আগামিকাল প্রকাশিত হতে পারে। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় এবং বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে, সেই বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষিতে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং বিচার প্রক্রিয়ায় কোনওরকম বাধা না আসে, তা নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে এসআইআর ইস্যুতে বিচারব্যবস্থার সক্রিয় ভূমিকারই ইঙ্গিত মিলছে এই বৈঠক থেকে—এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...