Friday, April 10, 2026

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

Date:

Share post:

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার নাসিকের ফার্মহাউস থেকে তাঁকে হাতেনাতে ধরেছে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। শুধু তাই নয়, সেখান থেকে উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ এবং ৫৮টি আপত্তিকর ভিডিয়ো। কিছু সন্দেহজনক নথিও পুলিশের হাতে এসেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে প্রতারণা, নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছে।

সূত্রের খবর ৩৫ বছরের এক মহিলা নাসিক থানায় অশোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তের স্বার্থে IPS অফিসার তেজস্বিনী সতপুতের নেতৃত্বে SIT গঠন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাহানায় নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তাঁকে বারবার ধর্ষণ করেন ওই জ্যোতিষী। তবে একজন মহিলা নয়, একাধিক মহিলার উপরে এমন নির্যাতন চালিয়েছেন তিনি বলেই খবর। এরপরেই নাসিক পুলিশের একটি বিশেষ দল বিকেলে নাসিকের ফার্ম হাউসে হানা দেয়। ফার্ম হাউসের গেটে দাঁড়িয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে দেন। ফার্মহাউস থেকে অশোকের লোকজন বেরিয়ে এলে সুযোগ বুঝে ভিতরে ঢোকে পুলিশ। অশোককে শোওয়ার ঘর থেকে গ্রেফতার করা হয় ।

প্রসঙ্গত, অশোক মার্চেন্ট নেভির অফিসার ছিলেন বলে দাবি পুলিশের। নিজেকে সকলের কাছে ক্যাপ্টেন বলে পরিচয় দিতেন তবে এখন অবসরপ্রাপ্ত। জ্যোতিষ এবং দৈবশক্তির অধিকারী এমনটাই দাবি করে নাসিকের কানাডা কর্নার এলাকায় ‘ওকাস প্রপার্টি ডিলার্স অ্যান্ড ডেভেলপার্স’ নামে একটি অফিস খুলেছিলেন তিনি। রিয়েল এস্টেটের কারবারের আড়ালে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম সেখানে চলত। মিরগাঁওতে তাঁর একটি মন্দির এবং অবকাশযাপন কেন্দ্র রয়েছে। আশ্চর্যের বিষয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে তাঁর একাধিক ছবি দেখা গিয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। শিল্পপতিরাও নাকি তাঁর কাছে যেতেন। অশোককে চিনতেন মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকাঙ্করও। ঘটনা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...