Friday, April 10, 2026

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার গ্যাসসংকটের জেরে বন্ধ হল শহরের ঐতিহ্যবাহী নাহুম অ্যান্ড সন্স (Nahoum and Sons)। এটা নিউ মার্কেটের ১২০ বছরের পুরনো একটি দোকান। দোকানের বাইরে একটি নোটিসে (Notice) তারা জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতি’র (Unavoidable Circumstances) জেরে এই সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ১৮ থেকে ২২ মার্চ-এর পর খুলবে বলে আশা করা হচ্ছে।

বেকারির এক কর্মী জগদীশ হালদার (Jagadish Haldar) জানিয়েছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বেশ কিছুদিন ধরেই বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহে সমস্যা হচ্ছিল। অল্প গ্যাসে কোনওক্রমে কিছুদিন কাজ চালানো গেলেও উৎপাদন (Production) অনেকটাই কমিয়ে দিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যেখানে ব্যবসা চালানোই অসম্ভব হয়ে ওঠে। গ্যাসের ঘাটতির কথা বারবার বলা হলেও কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। কিন্তু একের পর এক শহর জুড়ে বন্ধ হচ্ছে রেস্তরাঁ। গ্যাস চালিত অটোর লাইনেও দেখা যাচ্ছে হাহাকার অবস্থা। কিন্তু কেন্দ্রের তরফে এই নিয়ে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...