Friday, April 10, 2026

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia, Howrah) বানিতলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ও ছোট ছেলে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত প্রদীপ স্ত্রী, দুই ছেলে ও মাকে নিয়ে থাকতেন। গত কয়েকদিন ধরে তাঁদের পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। বৃহস্পতিবার সকাল থেকেও কথা কাটাকাটি হয়। রাতে অপর্ণা মুখোপাধ্যায় (প্রদীপের স্ত্রী) বড় ছেলে প্রণব ও ছোট ছেলে আবিরকে নিয়ে ঘরে যখন ঘুমাচ্ছিলেন তখনই হামলা করে অভিযুক্ত। ছোট ছেলে পালাতে গেলে তাকেও কাটারির কোপ মারা হয়। এরপর প্রদীপ বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন বলে অভিযোগ। খবর পাওয়া মাত্রই ছুটে যায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে মৃত বলে জানান চিকিৎসকরা। প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে (Krishna Mukherjee) আটক করা হয়েছে। কেন অভিযুক্ত এই কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...