Saturday, April 11, 2026

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

Date:

Share post:

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station) ঢুকে ডিউটি অফিসারকে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে শাসান শুভেন্দু (Suvendu Adhikary)। তাঁর অভিযোগ, মহিষাদল থানার ওসি নাকি বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে ফোন তৃণমূলের হয়ে কথা বলেন।

মহিষাদল বিধানসভা (Mahishadal assembly) কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। আগের বারের প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে বদলে টিকিট (BJP ticket) দেওয়া হয়নি। এক পরেই অভিমানী বিশ্বনাথ দল ছাড়ার কথা জানান। এদিন সকালে তাঁর বাড়ি হাজি হন শুভেন্দু অধিকারী। সেখানে বৈঠকের পরে বেরিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্বনাথ দল ছাড়ার কথা বলার পরে মহিষাদল থানার পুলিশ আধিকারিক (police officer) তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে ফোন করেন।

এরপরই মহিষাদল থানায় যান শুভেন্দু। থানার কর্তব্যরত পুলিশ আধিকারিককে রীতিমতো হুমকি দেন তিনি। অভিযোগ করেন, “উনি হোয়াটসঅ্যাপ কল করে, উনি এবং আর একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি, এগুলো পুলিশের কাজ নয়। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন, বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছেন। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না। ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। নির্বাচন কমিশনের গাইড-লাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন-রেকর্ড, সিসি টিভির সামনে ডিউটি অফিসারকে বলে গেলাম। এটা পুলিশের (police officer) কাজ নয়।”

আরও পড়ুন : বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikary) বলেন, “পুলিশকে বলব নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আপনাদের বেতন সরকার দেয়। বেতন তৃণমূল কংগ্রেস দেয় না। এ সব করলে কেউ বাঁচাতে পারবে না। আমরা এ বার নির্বাচন অন্য ভাবে করব।” অর্থাৎ বিজেপিই যে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলায় “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” চালাচ্ছে সেটা নন্দীগ্রামের (Nandigram) বিদায়ী বিধায়কের কথাতেই স্পষ্ট।

Related articles

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...