Friday, April 10, 2026

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

Date:

Share post:

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ – আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে রেখেই লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার বিকেলে নির্বাচনে ইস্তেহার (election manifesto) প্রকাশ করবেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বাঙালির উপর বাংলা বিরোধীদের অত্যাচারের কথাও তুলে ধরা হবে রাজ্যের শাসক দলের তরফে।

গত নির্বাচনের তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’। তবে এবার বাংলা বাঁচানোর লড়াইয়ের কথা উঠে আসছে স্লোগানে। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর লড়াইয়ে যেভাবে সুপ্রিম আদালতের সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরোধিতায় ধর্মতলায় ধর্না দেওয়া সবেতেই বাংলার মানুষের একমাত্র ভরসার নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই নির্বাচনী ইস্তেহারে আরও বেশি করে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি একগুচ্ছ সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষকবন্ধু, যুবসাথী ইত্যাদির পর কোনও নতুন প্রকল্পের প্রতিশ্রুতির কথা শাসক দলের তরফে জানানো হয় কিনা সেদিকেও নজর থাকবে সাধারণ মানুষের। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে উন্নয়নের কর্মযজ্ঞ, অন্যদিকে বিজেপি রাজ্যে বাঙালি হেনস্থার কথা মনে করিয়ে বাংলা রক্ষাকর্ত্রী হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। তৃণমূল ভবন থেকে এদিন বিকেল চারটে নাগাদ ইস্তেহার প্রকাশ করবেন স্বয়ং সুপ্রিমো।

 

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...