Friday, April 10, 2026

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

Date:

Share post:

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট হয়েছে। নেটে বোলিংও করে দিচ্ছেন তিনি। যার ফলে পেস অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমল কেকেআর শিবিরে।

মাথিশা পাথিরানা ফিটনেস নিয়ে জটিলতার অবসান হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ থেকেই পাথিরানাকে (Matheesha Pathirana) পেয়ে যাবে কেকেআর। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বন্দুলা দিসানায়াকে পিটিআইকে বলেন, ‘যতদূর জানি, পথিরানা ফিট। আইপিএলে যোগ দেওয়ার এনওসি দেওয়া হয়েছে!’ তবে এখনও কেকেআর নিজেরা পরীক্ষা করে দেখবে—তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।

বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল পাথিরানা আদৌ আইপিএলে খেলতে পারবেন? যার জেরে টিকিট বুক হচ্ছিল, বাতিল হচ্ছিল। অবশেষে জটিলতার অবসান হচ্ছে। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান পথিরানা। সেই চোটেই বাকি টুর্নামেন্ট মিস করেন আর শ্রীলঙ্কাও সুপার এইটে থেকেই বিদায় নেয়।

হর্ষিত রানা চোট পাওয়ায় তাঁর আইপিএল খেলা অনিশ্চিত, ফলে এবার কেকেআর বোলিং বিভাগের অন্যতম শক্তি পাথিরানা।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...