Friday, April 10, 2026

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

Date:

Share post:

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও হাওড়া জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে চলবে কালবৈশাখীর দাপট! ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের (rain and thunderstorm) সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বর্ষণ হবে। আজ উত্তরের পাঁচ জেলাতেও দুর্যোগ বাড়বে।

শহর কলকাতায় শুক্র ও শনিবার আংশিক মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টিতে সামান্য কমতে পারে উষ্ণতা। শনিবার বৃষ্টি বাড়বে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।আগামী দুদিন রাজ্যজুড়ে দুর্যোগের কমলার সতর্কতা (Orange alert) জারি করা হয়েছে।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...