Saturday, April 11, 2026

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

Date:

Share post:

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটের দিন ঘোষণা ও দলের প্রার্থী ঘোষণার পরে আবার ময়দানে তৃণমূলের (TMC) সেনাপতি। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে জনসভা শুরু করবেন তিনি। ২৪ মার্চ বেলা ২টোয় পাথরপ্রতিমায় জনসভার পরের দিনই হাইভোল্টেজ নন্দীগ্রামে (Nandigram) প্রচারে যাবেন অভিষেক- দলীয় সূত্রে খবর।

আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের জানিয়েছিলেন, আত্মতুষ্টিতে না ভুগে রাস্তায় নেমে রাজনৈতিক লড়াই করতে হবে। তিনি নিজেও মাঠে-ময়দানে থাকবেন বলে জানান দলের সেনাপতি। সেই মতো বাংলার উত্তর থেকে দক্ষিণ সভা-মিছিল করবেন তিনি। পাথরপ্রতিমা দিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করার পরের দিনই তিনি যাবেন পূর্ব মেদিনীপুর। সেখানে ১২টায় প্রথমে দাসপুর, তারপর বেলা একটায় কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন অভিষেক। এর পরে যাবেন নন্দীগ্রাম। সেখানে বেলা ২টোয় কর্মিসভা করবেন তৃণমূলের সেনাপতি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী দলবদলু শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে এবার তাঁরই একসময়ের অনুগামী পরিচিত পবিত্র করকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। সেখানেই ব্লক অনুযায়ী কর্মিসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২৬ তারিখ যাবেন উত্তরবঙ্গে। সেখানে ১২টা থেকে পরপর নাটাবাড়ি, ধুপগুড়ি জনসভা করবেন অভিষেক (Abhishek Banerjee)। দুপুর ২টোয় কালচিনিতে করবেন রোড শো। ২৭ মার্চ ফের দক্ষিণে জনসভা অভিষেকের। বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপি তিন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা তাঁর।

২৮ মার্চ ফের উত্তরে তৃণমূলের সেনাপতি। বালুরঘাট ও তপন, মানিকচক ও সাগরদিঘিতে জনসভা তাঁর। ২৯ মার্চ প্রথমে দুবরাজপুর, তার পরে নওদা ও শেষে সন্দেশখালিতে জনসভা অভিষেকের।
আরও খবরভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

৩০মার্চ তৃণমূলের সেনাপতি যাবেন বাগমুন্ডি। সেখান থেকে দুপুর ২টোয় কাঁথি ওডি-তে পর্যালোচনা সভা রয়েছে তাঁর। ৩১ মার্চ আবার উত্তরবঙ্গে জনসভা অভিষেকের। শীতলকুচি, রাজগঞ্জ ও ফালাকাটায় সভা করবেন তিনি।

যেভাবে দলের নেতা-কর্মীদের আগামী দেড়মাস রাস্তা থেকে মাটি কামড়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি, নিজেও ঠিক সেভাবেই উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে ছুটে বেড়াবেন অভিষেক। 

Related articles

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...