Saturday, April 11, 2026

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

Date:

Share post:

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং হাব, সৌজন্যে ‘আমোজি স্পোর্টস টেক ইকোসিস্টেম’ (Sports Training Ecosystem)। টেনিস, পিকলবল তো বটেই, এমনকি অ্যাডভেঞ্চার বাইকিং এবং ৪x৪ কার র‍্যালির মতো রোমাঞ্চকর প্রশিক্ষণের সুযোগও থাকছে এই প্রতিষ্ঠানে।

মোটরস্পোর্টস, অ্যাডভেঞ্চার বাইকিং এবং ৪X৪ কার র‍্যালির জন্য থাকছে পেশাদার ট্রেনিংয়ের সুযোগ সুবিধা। মোটর স্পোর্টস বিশেষজ্ঞ উদয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই উদ্যোগের ফলে সাধারণের মধ্যে এই খেলার ভীতি কমবে এবং সঠিক সুরক্ষা বজায় রেখে পেশাদারিত্ব বাড়বে।

বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা পিকলবল এবং টেনিসের জন্য থাকছে বিশ্বমানের পরিকাঠামো। আদিত্য খান্নার মতে, পিকলবলসহ নতুন স্পোর্টসের জন্য সুশৃঙ্খল সুবিধা এই রাজ্যে দরকার, যা নতুন প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারে এবং আন্তর্জাতিক মানে পরিচিতি এনে দেবে।

কেবল মাঠ নয়, পারফরম্যান্স আরও নিখুঁত করতে আনা হচ্ছে এআই (AI) চালিত ট্রেনিং সিস্টেম এবং স্মার্ট স্পোর্টস পরিকাঠামো। এছাড়া আমোজি স্পোর্টসের ডিরেক্টর রাজীব ঘোষ জানালেন, খেলাধুলো সম্প্রচারের জন্য তাঁরা আনতে চলেছেন ভারতের প্রথম ডেডিকেটেড ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এবং টিভি চ্যানেল।

অন্যদিরে, রাজ্য হ্যান্ডবলে নিজেদের জয়ের ধারা বজায় রাখল সেন্ট্রাল কলকাতার মহিলা দল এবং ওয়েস্ট কলকাতার পুরুষ দল। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের মাঠে আয়োজিত ২১তম সিনিয়র স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল কলকাতা ২০-১১ গোলে জলপাইগুড়িকে পরাজিত করে শিরোপা ধরে রাখে। এই বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে যথাক্রমে ওয়েস্ট কলকাতা ও নদীয়া।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...