Saturday, April 11, 2026

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)। হিমবাহ ধসের (Glacier avalanche alert in Sikkim) জেরে বড় দুর্যোগের পরিস্থিতি, পর্যটকদের জন্য সতর্কতা জারি করে ইতিমধ্যেই নাথুলা, জুলুক ও নাথাং ভ্যালি (Nathula, Zuluk and Nathang Valley) এলাকায় বিশেষ প্রশাসনিক পদক্ষেপের তৎপরতা।

পূর্ব সিকিমের নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালি নিয়ে বিশেষ সর্তকতা জারি সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরের। গত শুক্রবার থেকে সিকিম, দার্জিলিং ও কালিম্পং জেলায় লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার থেকে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে সান্দাকফু। প্রথম দর্শনে গোটা ঘটনাটা নৈসর্গিক সৌন্দর্য উপভোগের মতো হলেও এর জেরে জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। চলছে উদ্ধার কাজ। পূর্ব সিকিমের নাথুলা, ছাঙ্গু ও জুলুকেও পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তা ও পাহাড়ি এলাকা। এই অবস্থায় মারাত্মক হিমবাহ ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাংটক ও পাকিয়ং প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে।সাম্প্রতিক সময়ে সিকিমে হিমবাহ ধসের তেমন কোনও ঘটনা ঘটেনি বা আগাম সতর্কতাও জারি করা হয়নি, ফলে আচমকা ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’ (DRDE) এই পূর্বাভাস জারি করতেই প্রশাসনের উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন বিপরীত ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়া গত প্রভাব একসঙ্গে সক্রিয় থাকায় হিমবাহ ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে পারে। পরিস্থিতি অনুকূল হলে সোমবার পর্যটকদের সান্দাকফু থেকে নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...