Saturday, April 11, 2026

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

Date:

Share post:

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত গিয়ে যায় পরিষেবা। প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া ও ব্যান্ডেল-নৈহাটি লাইনে আপ ও ডাউনে ট্রেন (local train) চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত পরিষেবা স্বাভাবিক। পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর, ওভারহেড (overhead) ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এদিন হুগলি স্টেশনে সাময়িক ভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে ক্রমশ যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

আরও পড়ুন : শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

স্বাভাবিকভাবেই এই সমস্যার ফলে হাওড়া-কাটোয়া, হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। প্রতি স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। জানা যায়, ওভারহেড (overhead) ইকুইপমেন্টে সার্কিটের গন্ডগোলের জন্য পাওয়ার অফ হয়ে গিয়েছিল। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচলে সমস্যা থাকলেও ১০টা ১০-এর পর থেকে ট্রেন পরিষেবা (local train service) স্বাভাবিক হয়েছে। তবে এভাবে বারংবার ট্রেনের সমস্যায় রীতিমত নাজেহাল যাত্রীরা। রেলের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...