Sunday, March 22, 2026

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

Date:

Share post:

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই প্রবল চাপে। প্রথম দু’ম্যাচে ফুটবলে যে আশা জেগেছিল তা শেষ তিন ম্যাচে ধাক্কা খেয়েছে ৷ পরিস্থিতির চাপ বুঝতে পারছেন অস্কার ব্রুজোঁ ৷ ইতিমধ্যে কোচ সরানোর দাবি উঠেছে সমর্থকদের একাংশে ৷ যদিও লগ্নিকারী সংস্থা অস্কার ব্রুজোঁর উপর আস্থা রেখেছে ৷ ফুটবলারদের সঙ্গেও বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছে ৷

তিন পয়েন্টের লক্ষ্যে ছকও বদলাতে চলেছেন অস্কার। জোড়া স্ট্রাইকারে দলকে খেলাতে পারেন। ইউসেফ এজ্জেজারির সঙ্গে ডেভিড লালহ্লানসাঙ্গা আক্রমণভাগে খেলতে পারেন ৷ এডমুন্ড থাকতে পারেন রিজার্ভে ৷ উইংকে শুরু থেকেই পিভি বিষ্ণু লেফট-ব্যাকে খেলাতে পারেন ৷ মিগুয়েল ফিগেরাকে উইংয়ে ঠেলে দেওয়া হচ্ছে ৷ আর বিপিং সিংকে ডান দিকে ব্যবহার করতে চলেছেন লাল-হলুদ (East Bengal FC ) কোচ ৷

অনুশীলনে মেজাজে রয়েছেন অস্কার। নিজেই গোল পোস্ট সরাচ্ছেন আবার ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন। বিতর্ক থেকে দূরে থাকতে সাংবাদিক সম্মেলনে এসেও মেপে কথা বললেন। দলের পরিবেশ সম্পর্কে স্প্যানিশ কোচ বলেন, “মরশুমের শুরুতে যা ছিল, এখনও ড্রেসিংরুমে তা রয়েছে। আপনারাই বলছিলেন, খেতাব ছাড়া গুরুত্ব নেই। তবে এগুলো শুধু বাইরের কথা। তবে এগুলো আমরা পছন্দ করি, এতে আমরা উদ্বুদ্ধ হই। প্রতিটা খেলার শেষ ১০-১৫ মিনিটে ফলাফল আসছে। এবারের আইএসএল খুবই কঠিন।”

প্রতিপক্ষ মহমেডানে গুরুত্ব দিচ্ছেন অস্কার। তাঁর কথায়, মহামেডানের ভারতীয় ফুটবলাররা যথেষ্ট প্রতিভাবান ৷ হীরা, মহীতোষ, অমরজিৎ, ইসরাফিল যথেষ্ট ভালো ফুটবলার ৷ আমরা যদি বাড়তি আত্মবিশ্বাসী হয়ে নামি তাহলে তা ভালো হবে না ৷ আমাদের সতর্ক থাকতে হবে ৷”

সমর্থকদের প্রসঙ্গে অস্কারের বক্তব্য, “সমর্থকরাই আমাদের শক্তি। আমরা পেশাদার এবং আমরা বুঝি প্রতিটা ব্যর্থতা হতাশাজনক৷ তবে আমরা সব সময় চেষ্টা করি এমন পারফর্মেন্স দেওয়ার যাতে সমর্থকরা গর্বিত হয়। আমাদের সমর্থকরা দেশের সেরা। ওদের অধিকার রয়েছে হতাশ হওয়ার। আমরা চাইব ওরা আমাদের পাশে থাকুক।”

দলের গোলরক্ষক প্রভসুখন গিল বলেন, “আমরা এই মরশুমে ভালো ফুটবল খেলছি। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ হোক বা এই আইএসএল – আমরা সব থেকে কম গোল খেয়েছি আর বেশি গোল করেছি। আমরা একাই পয়েন্ট নষ্ট করিনি, বাকিরাও করেছে।”


অন্যদিকে চার ম্যাচ হেরে মহমেডান সবার নীচে। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও সম্মান বাঁচবে শতাব্দী প্রাচীন সাদা কালো ক্লাবের।

এদিকে লাল হলুদকে নিয়ে আশাবাদী বাইচুং। ইস্টবেঙ্গল আইএসএলে প্রথম তিনে শেষ করবে!চ্যাম্পিয়নও হতে পারে আশা করি জানিয়েছেন বাইচুং ভুটিয়া। রবিবার ছিল ইস্টবেঙ্গলের কর্তা পল্টু দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকী। এদিন ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হল বাইচুং ভুটিয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত, ডা: রাজা ধর, আইনজীবী জয়ন্ত ধর।ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় I

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...