Wednesday, June 17, 2026

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর রবিবারও বিকেলের পর থেকে মনোরম আবহাওয়া বদলে গিয়ে দুর্যোগে পরিণত হবে কি? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ থেকে রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ। এদিন বিকেলের পর থেকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে জুড়ে ৩০ – ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উত্তরে। দক্ষিণবঙ্গের সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে বাড়বে উষ্ণতা। বুধবারের মধ্যে তাপমাত্রার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আগামী সপ্তাহের শেষের দিকে ফেলে দুর্যোগের ভ্রুকুটি। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ডিগ্রি সেলসিয়াস।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...