Sunday, June 14, 2026

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

Date:

Share post:

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India new Fitness Policy for Cabin crew)। যেখানে ওজন বাড়লে মানে একটু স্বাস্থ্যবান হলেই কেবিন ক্রু-দের (Cabin crew) বেতনে কোপ পড়বে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এমনকি নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন হলে সেটাকে শারীরিকভাবে ‘আনফিট’ বলে ধরে নেওয়া হবে এবং সেইসব কেবিন ক্রুদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে! এয়ার ইন্ডিয়ার নয়া সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পেশাদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দিতেই এমন নীতি গ্রহণ করা হয়েছে। আসলে কেবিন ক্রু-রাই সংস্থার প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই তাঁদের সব সময় ফিট, সচল এবং দায়িত্ব পালনে সক্ষম থাকা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ইয়ার ইন্ডিয়া। হু-র (World Health Organization) বিএমআই মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁদের BMI ৩০-এর বেশি, তাঁদের ওজন কমানোর জন্য একমাস সময় দেওয়া হবে। এর মধ্যে সচেতন না হলে শুধু যে মাইনে কাটা বা ডিউটি থেকে সরানো হবে তাই নয়, প্রয়োজনে কড়া প্রশাসনিক পদক্ষেপও করা হতে পারে। এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে সংশ্লিষ্ট কর্মীদের। পাশাপাশি কেবিন ক্রু-দের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...