Sunday, April 12, 2026

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

Date:

Share post:

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি নজর থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni) -বিরাট কোহলি (Virat Kohli)।

নেতৃত্বের জোব্বা দু জনে আগেই খুলে রেখেছেন। কিন্ত ভক্তদের আকর্ষণের কমতি নেই। বিগত কয়েক মরশুম ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে, এবারও তার ব্যতিক্রম নয়। ২০২০ সালেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। বর্তমানে ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক শুধু হলুদ জার্সির সুতোয় বাধা। আসন্ন আইপিএল শেষেই ২২ গজকে বিদায় জানাতে পারেন ধোনি।

শারীরিক শক্তি অনেকটাই কমেছে, গতিও স্লথ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করেই খেলে চলেছেন ধোনি। ব্যাট হাতে বেশ কয়েকটি নজরকাড়া শট খেললেও এমএসডির মূল সমস্য়া এখন হয়ে দাঁড়িয়েছে তাঁর ফিটনেস। বিশ্ব ক্রিকেটে একটা সময় ছিল যখন ধোনির থেকে দ্রুত রানিং বিট্যুইন দ্য উইকেট কারও ছিল না। কিন্তু বয়সের কাছে একটা একটা সময় তো হার মানতেই হয়। পুরো ২০ ওভার খেলাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ধোনির কাছে।

প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa) বলেছেন, ‘আমার মনে হয় এবার ধোনিকে দলের সঙ্গে খুব বেশি দেখা যাবে না। আইপিএল ২০২৬ হলুদ জার্সিতে ওর শেষ বছর হতে পারে। আমার মনে হচ্ছে ও এ বছর খেলার পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করতে পারে।

অন্যদিকে ভিত্তিহীন খবরকে মাঠের বাইরে পাঠালেন বিরাট কোহলি। কয়েকদিন আগে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল কোহলি আরসিবি দলের কাছে চ্য়াটার্ড ফ্লাইট চেয়েছেন আইপিএলে ম্যাচের মাঝে ৩ দিনেকর বিরতি থাকলে তিনি লন্ডনে যাবেন আবার ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন।

রিপোর্টটি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছন কোহলি সেখানে দু’টি হাসির ইমোজি দেন। কোন কিছু না লিখে কিং কোহলি বুঝিয়ে দিলেন, খবরটি একেবারেই ভিত্তিহীন এবং তিনি নিজেও সেটিকে গুরুত্ব দিচ্ছেন না।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...