Sunday, March 22, 2026

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

Date:

Share post:

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার পানিহাটিতে তাঁকে প্রার্থী করা হবে বলে জোর গুজব ছিল বিজেপিতে (BJP) । কিন্তু সেখানে আর জি করের মৃতা অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়ার দাবি জানানোর পর থেকে সমীকরণ গিয়েছে ঘুরে। এবার একদা সঙ্গী সিপিএমের (CPIM) প্রার্থী কলতান দাশগুপ্তকেই (Kalatan Dasgupta) পানিহাটি থেকে প্রার্থী পথ প্রত্যাহারের পরামর্শ দিচ্ছেন বিজেপির নারায়ণ। এ বিষয়ে তিনি এক অদ্ভূত রাজনৈতিক অঙ্কের ব্যাখ্যাও দিয়েছেন সংবাদ মাধ্যমে।

এখনও সব আসনে প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। এরই মধ্যে রাজনৈতিক মহলে প্রবল চঞ্চল্য, মেয়ের খুনের সঠিক বিচারের দাবির এজেন্ডাকে সামনে রেখে পানিহাটিতে বিজেপির প্রার্থী হতে চেয়েছেন অভয়ার মা। এর আগে শোনা গিয়েছিল, সদ্য বিজেপিতে যোগ দেওয়া চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কেই ওই আসনে প্রার্থী করবে দল। তবে অভয়ার মায়ের এই দাবির দিনেই দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেখানে পানিহাটি কেন্দ্রের (Panihati Assembly) কোনও উল্লেখ নেই। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে। ওই কেন্দ্রে কলতান দাশগুপ্তকে প্রার্থী করেছে বামেরা। আর জি কর আন্দোলনের সময় এই কলতানদের সঙ্গেই নারায়ণ বন্দোপাধ্যায়কে আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল। বিরোধীপক্ষে নাম লিখিয়ে এখন কলতান দাশগুপ্তকেই ভোটের লড়াই থেকে থেকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সদ্য দলে যোগ দেওয়া বিজেপি নেতা। তাঁর মতে, তৃণমূলকে হারাতে ভোট ভাগ করা যাবে না! সুতরাং কলতান যেন নিজের প্রার্থী পদ প্রত্যাহার করে লড়াই থেকে সরে দাঁড়ান- অদ্ভূত যুক্তি।

আরও পড়ুন

কারণ যাঁরা তৃণমূলকে ভোট না দিয়ে বিরোধীদের ভোট দেবেন, তাঁরা যে সব বিজেপিকেই নির্বাচন করবেন এর কোন গ্যারান্টি কি ডক্টর বন্দ্যোপাধ্যায় দিতে পারেন? যাঁরা বামেদের ভোট দেবেন তাঁরা আদ্যন্ত ধর্মীয় তাস খেলা বিজেপিকে বিকল্প হিসেবে বেছে নেবেন- এই গ্যারান্টি তাঁকে কে দিল? একসময় নারায়ণ নিজে সিপিএম ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। বামেদের সভা, সমিতি এমনকী দলীয় প্রার্থী প্রচারেও তাঁকে দেখা গিয়েছে। যে কলতানকে (Kalatan Dasgupta) ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে পরামর্শ দিচ্ছেন, তিনি যখন গ্রেফতার হয়েছিলেন তখন এই নারায়ণই (Narayan Banerjee) সরব হন। অথচ এখন গেরুয়া শিবিরে গিয়ে, সেই দলের নেতা হয়ে আজগুবি যুক্তি সাজাচ্ছেন ডক্টর বন্দ্যোপাধ্যায়। এমনকী নিজে প্রার্থী হতে না পারার ‘দুঃখ’ চেপে অভয়ার মাকে সমর্থন করবেন এমন কথাও জানাচ্ছেন তিনি। এখন পানিহাটিতে সত্যিই বিজেপি কাকে প্রার্থী করে সেটাই দেখার।

 

Related articles

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত...