Thursday, March 26, 2026

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

Date:

Share post:

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি।

কেকেআর (KKR) ভক্তদের জন্য সুখবর। ভোট থাকলেও ইডেনেই সব হোম ম্যাচ খেলবে কেকেআর।

বৃহস্পতিবার বিসিসিআই আইপিএলের সম্পূর্ণ গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছে। মোট ৭০টি ম্যাচ হবে এবার। নির্বাচনজনিত কারণে আগেই আংশিক সূচি প্রকাশ করা হয়েছিল, বাকি অংশ এতদিন আটকে ছিল। নতুন সূচিতে সেই জট কেটেছে।

২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।

কেকেআরের অভিযান শুরু ২৯ মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর প্রথম দফায় টানা তিনটি হোম ম্যাচ খেলবে কেকেআর। ঘরের মাঠেই অর্থাৎ ইডেনে ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ- এর বিপক্ষে, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে কিং খানের দল।

এরপর ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস- এর বিরূদ্ধে নাইট দল আবার ফিরবে ইডেনে। কিন্তু তারপরেই বড় বিরতি, ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত একটিও ম্যাচ নেই ইডেনে। এই সময়েই পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন (২৩ ও ২৯ এপ্রিল), এবং ৪ মে ফলপ্রকাশ।

নির্বাচন মিটে গেলে, ১৬ মে গুজরাত টাইটান্স , ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালস – এর বিরূদ্ধে নন্দনকাননের মাঠেই নামবে কেকেআর।

যদিও হোম গ্রাউন্ড ছাড়াও কেকেআর ১৪ এপ্রিল চেন্নাইয়ে সিএসকে – র বিরুদ্ধে , ১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ২৬ এপ্রিল লখনউতে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ, এরপর লম্বা বিরতি। এরপর ৩ মে হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে , ৮ মে দিল্লি ক্যাপিটালসের মাঠে ম্যাচ এবং ১৩ মে বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিরুদ্ধে লড়াই করবে অজিঙ্ক রাহানের দল

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...