Friday, March 27, 2026

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

Date:

Share post:

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি (BJP Candidate Ramaprasad Giri)। তার বিরুদ্ধে আমজনতার উপরে চড়াও হয়ে শাসানি ও তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বেলদার (Belda political clash) হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা অঞ্চলে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন রমাপ্রসাদ। কিন্তু এলাকার স্থানীয় মানুষজনের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। ঠিক তখনই মেজাজ হারান নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। আরও পড়ুন: আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

যদিও বিজেপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, নির্বাচনী প্রচারে বাধা দেয় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। এই নিয়ে বিজেপি কর্মী ও তৃণমূলের কর্মীদের মধ্যে বচসা বাধে। এরপর রমাপ্রসাদ মেজাজ হারিয়ে রাস্তাতেই বসে পড়েন। এর প্রতিবাদে বেলদা থানার সামনে বিজেপির নেতা কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাজুড়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা সংবাদমাধ্যমকে জানান যে, বিজেপির নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ঢাকা দিতেই এই ধরণের কর্মকাণ্ড করা হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে হাস্যকর।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...