Friday, March 27, 2026

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

Date:

Share post:

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) পাঁচলা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ায়। মৃতের নাম (Faruk Sheikh death) ফারুক শেখ (৩৮) । ঘটনার জেরে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন: বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

ঘটনার সূত্রপাত সোমবার। ওই দিন থেকে ওই এলাকায় (Howrah murder) নিয়মিত জোরে ডিজে বাজিয়ে জলসা চলছিল। এলাকার কিছু বাসিন্দা এর প্রতিবাদ করেন, তাঁদের মধ্যে ছিলেন ফারুকও। পরিবারের অভিযোগ, সেই থেকেই ফারুকদের লক্ষ্য করে কটূক্তি করা ও হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন ফারুকরা নমাজ পড়ে বাড়ি ফেরার সময়ে গোলমাল বাধে। ফারুক ও আরও কয়েকজনকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পাঁচলা থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনই মহিলা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...