Friday, March 27, 2026

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

Date:

Share post:

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি পেসার নুয়ান তুষারাকে (Nuwan Tushara) খেলার অনুমতি দিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (Srilanka Cricket Board)। ফলে মরশুমের শুরুতেই বোলিং আক্রমণ নিয়ে চিন্তা বাড়ল বেঙ্গালুরু শিবিরে।

জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসকে বেশি গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণে নতুন ফিটনেস মান নির্ধারণ করেছে এবং সেই পরীক্ষায় পাশ করতে না পারলে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। নুয়ান তুষারার বড় কোনও চোট না থাকলেও নির্ধারিত ফিটনেস (Fitness) পরীক্ষায় তিনি পাশ করেননি। বোর্ডের পক্ষ থেকে তাঁকে ফিটনেস আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে আইপিএলের শুরুর দিকেই নয়, পরবর্তী ম্যাচগুলিতেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপে খেললেও পরে পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখতে পারেননি তিনি। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তাঁর। এমনকি দলের কয়েকজন পেসার চোটে পড়লেও জাতীয় দলে সুযোগ পাননি তুষারা। এর মধ্যেই আইপিএলে খেলার অনুমতি না মেলায় আইপিএল শুরুর আগেই বোলিং বিভাগে বড় ধাক্কা খেল বেঙ্গালুরু।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...