Saturday, March 28, 2026

খারাপ আবহাওয়ায় নামানো যায়নি কপ্টার,  ভগবানগোলায় বাতিল অভিষেকের জনসভা

Date:

Share post:

দীর্ঘ প্রস্তুতি, সকাল থেকে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। সব কিছুই প্রস্তুত ছিল। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন বহু মানুষ। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধে আবহাওয়া। হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি। ফলে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সভাস্থলে পৌঁছতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে শেষ পর্যন্ত  বাড়ি ফিরতে হয় উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকদের।

শনিবার বীরভূমের (Birbhum) লাভপুরে (Lubhpur) রাজনৈতিক কর্মসূচি সেরে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Bhagabangola) জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের পাকা দরগার মাঠে তাঁর সভার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে ভগবানগোলা রেল স্টেশন (Railway Station) থেকে প্রায় চার কিলোমিটার দূরে নহর ব্রিজ (Bridge) সংলগ্ন এলাকায় তৈরি করা হয় সভামঞ্চ। সকাল থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কর্মী-সমর্থকেরা জমায়েত হতে শুরু করেন।

তবে দুপুর দেড়টা নাগাদ হঠাৎ আবহাওয়ার অবনতি হয়। শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার (Helicopter) নামানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে সভাস্থলে পৌঁছতে পারেননি অভিষেক। ফলে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় জনসভা।

তৃণমূল কর্মী রফিজুল ইসলাম (Rafizul Islam) জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার সামনে থেকে দেখার ও তাঁর বক্তব্য শোনার আশায় বহু মানুষ এ দিন সভায় এসেছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি পৌঁছতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়। তবে এই পরিস্থিতিতেও কর্মী-সমর্থকদের মধ্যে ভোটের লড়াই নিয়ে উৎসাহ অটুট রয়েছে বলেই জানান তিনি।

অন্যদিকে, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার (Riyat Hossain Sarkar) বলেন, সভাকে সফল করতে প্রত্যেক বুথ থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত হয়েছিলেন। কিন্তু আচমকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য শেষ পর্যন্ত কর্মসূচি করা সম্ভব হয়নি।

Related articles

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...