বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বকেয়া ডিএ একসঙ্গেই মিটিয়ে দেওয়া হবে।

অর্থ দফতরের জারি করা সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী-সহ পরিবার পেনশনভোগীদের এই বকেয়া ডিএ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে।

এর আগে বকেয়া ডিএ দুই কিস্তিতে মেটানোর কথা জানানো হয়েছিল। কিন্তু নতুন নির্দেশে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। ফলে এক ধাক্কায় সম্পূর্ণ বকেয়া মেটানোর পথে হাঁটল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট সময়ের ডিএ ১০০ শতাংশ নিরপেক্ষীকরণ সূচক (এআইসিপিআই) অনুযায়ী হিসাব করে দেওয়া হবে। নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন – নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

_

_

_

_

_

_
